বৃষ্টি হলেই ডুবে যায় খুলনা সিটি করপোরেশনের সড়ক

খুলনা প্রতিনিধি
৩০ জুন ২০১৯, ১৫:০৯আপডেট : ৩০ জুন ২০১৯, ১৫:১৫

বৃষ্টির পানিতে ডুবে যাওয়া সড়ক সামান্য বৃষ্টিতে ডুবে যায় খুলনা মহানগরের বেশিরভাগ সড়ক। ১২ ও ১৩ আষাঢ় (২৬ ও ২৭ জুন) দুপুরে খুলনায় হালকা বৃষ্টি হয়। আর শুক্রবার (১৪ আষাঢ়) হয় ৩০ মিনিটের বৃষ্টি। এতে গুরুত্বপূর্ণ সড়ক, অলি-গলি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিপনী বিতানের সামনে পানি  জমে। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।

খালিশপুর এলাকার বাসিন্দা নুরুল আমিন বলেন, ‘আষাঢ়ের তীব্র তাপমাত্রায় অতিষ্ঠ নগরবাসী বৃষ্টির মধ্যে স্বস্তি খুঁজে পান। তবে স্বস্তির মাঝেও সৃষ্টি হয় জনদুর্ভোগ। বর্ষা মৌসুম শুরু হয়েছে। এখনই জলাবদ্ধতা নিরসনে কেসিসি’র পদক্ষেপ নিতে হবে। তা না হলে সামনে আরও ভারী বর্ষণে আটকে পড়বে জীবনযাত্রা।’

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন বলেন, ‘২২ খাল পুনরুদ্ধারসহ খনন চাই।’ গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন বলেন, ‘খুলনা শহর থেকে পানি নিরসনের প্রধান জায়গাগুলা পরিষ্কার করে দিলে  জলাবদ্ধতা থাকবে না।’

সামাজিক সংগঠন দীপ্ত আলোর সভাপতি হাসানুর রহমান বলেন, ‘খালগুলো অবৈধ দখলমুক্ত করতে হবে।’

বৃষ্টির পানিতে ডুবে যাওয়া সড়ক খুলনা সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল আজাদ বলেন, ‘নগরীর জলাবদ্ধতা দূরীকরণে ৮২৩ কোটি টাকার প্রকল্প জানুয়ারি মাস থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হতে ২০২৩ সালের জুন পর্যন্ত সময় লাগবে। নগরবাসীকে এ সময়টুকু ধৈর্য্য ধরতে হবে। এ প্রকল্পের আওতায় নগরীর ড্রেন পরিষ্কার করা, ময়ুর নদী খনন ও রূপসায় একটি আধুনিক পাম্প হাউজ করা হবে। এই পাম্প হাউজ দিয়ে রূপসা থেকে আশপাশের এলাকা হয়ে রয়েল মোড় পর্যন্ত এলাকার পানি টেনে বের করে দেওয়া সহজ হবে।’

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘নগরীর জলাবদ্ধতা দূরীকরণের বিষয়টি কেসিসি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ শুরু করেছে। ৮২৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি নগরীর ২২ খাল উদ্ধারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে নাগরিকেরা এ কাজের সুফল দেখতে পাবেন। আর পুরো সফলতার জন্য ২০২৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে