মাগুরায় অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেফতার ৩

মাগুরা প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ২০:১৯আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২০:১৯

মাগুরায় অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেফতার ৩ মাগুরায় অটোরিকশা চালক আলামিন হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার ঘোড়ানাছ গ্রামের শরিফুল মোল্যা, সদর উপজেলার জগদল গ্রামের মানজাল খান ও সদরের মহিষাডাঙ্গা গ্রামের সুমন হোসেন মোল্লা।
বৃহস্পতিবার মাগুরা সদর থানায় এসপি খান মো. রেজোয়ান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরের ঘোড়ানাছ গ্রাম থেকে প্রথমে শরিফুলকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে হত্যায় জড়িত আরও দুইজনকে গ্রেফতার করা হয়। আরেক আসামি ইয়াসিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, আলামিনের অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে। তাকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার মাগুরা সদর থানাধীন কুকিলা বাড়ডাঙ্গা গ্রামের একটি পাট ক্ষেত থেকে আলামিনের গলাকাটা লাশ পাওয়া যায়। মূলত তার অটোরিকশাটি ছিনতাই করা হত্যার মূল উদ্দেশ্য ছিল বলে পুলিশ জানায়। আলামিনের বাড়ি সদর উপজেলার মঘি ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে।

/এআর/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম