দুদকে সব বিষয়ে দক্ষ অফিসারের অভাব: আমিনুল ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ১৯:১৮আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৯:২৮

দুদক কুষ্টিয়া কার্যালয় উদ্বোধন (ছবি– প্রতিনিধি)

দুদকে সব বিষয়ে দক্ষ অফিসারের অভাব রয়েছে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘দুদক নিজস্ব একটা গবেষণা সেল গঠন করেছে। সব বিষয়ে দক্ষ অফিসারের অভাবে দেশের সব জায়গায় এখনও দুদকের অফিস খোলা যায়নি। দুদকে কাজের যে ধরন, সেখানে হঠাৎ কাউকে নিয়োগ দিয়েই কাজ করানো সম্ভব নয়। সেকারণে তাদের ট্রেনিং করিয়ে পোস্টিং দেওয়ার মাধ্যমে কাজ এগিয়ে যাচ্ছে। এভাবে এক্সপার্টদের নিয়োগ দেওয়ার মধ্যদিয়ে দুদক সব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে।’

বৃহস্পতিবার (১১ জুলাই) কুষ্টিয়া শহরের চৌড়হাসে দুদক কুষ্টিয়া কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ এফ এম আমিনুল ইসলাম বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ থেকে দুর্নীতি অনেক কমে যাবে; থাকবে না বলেই মনে করছি। সে লক্ষ্যে দুদক কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দুদক এখন নিজেরাই মামলায় চার্জশিট দিয়ে থাকে। নিজস্ব গোয়েন্দা বাহিনী নিয়োগ, জেলখানা নির্মাণসহ নিজস্ব অ্যানফোর্সমেন্ট টিম রয়েছে দুদকের। তাদের নিরলস কাজের মধ্যদিয়ে ভবিষ্যতে দুর্নীতি থাকবে না।’

এসময় আরও ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী