সাতক্ষীরার আলীপুর ইউপিতে বিএনপির প্রার্থী জয়ী

সাতক্ষীরা প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ০১:৩৫আপডেট : ১২ জুলাই ২০১৯, ০১:৩৫

আব্দুর রউফ অমীমাংসিত থাকার তিন বছর তিন মাস ১৯ দিন পর সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫টি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ছাড়াই চেয়ারম্যান পদে পূনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ধানের শীষ প্রতীকে ১ হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মহিউর রহমান ময়ুর ৩ হাজার ১১৭ ভোট পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করছেন জেলা রিটার্নিং কর্মকর্তা নকিবুল হাসান।

২০১৬ সালের ২২ মার্চ নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন হলেও বাকি ৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিল করা হয়। অমীমাংসিত সেই পাঁচটি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ করা হয়। এই পাঁচটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২২১ জন। এরমধ্যে পুরুষ ৪ হাজার ৫৯৭ জন ও মহিলা ৪ হাজার ৩৩৪ জন।

এরমধ্যে আলীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা প্রতীক পেয়েছে ১৩৬ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৭১৬ ভোট, আলীপুর সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৭৮৯ ভোট, ধানের শীষ পেয়েছে ৫৩৮ ভোট, আলীপুর দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ১৬০ ভোট, ধানের শীষ পেয়ে ১০১৩ ভোট, বুলারাটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে নৌকা পেয়েছে ১৭৫ ভোট, ধানের শীষ পেয়েছে ১০৫৭ ভোট ও দক্ষিণ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ১৩৬ ভোট এবং ধানের শীষ প্রতীক পেয়েছে ৭৪৪ ভোট। পাঁচটি কেন্দ্রে কাস্টিং ভোটের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে ৪০৬৫ ভোট পেয়েছে ধান শীষ এবং নৌকা পেয়েছে ১৩৮৫।

পূর্বের ৪টি কেন্দ্রসহ সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭০০।

/এআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি