পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১

নড়াইল প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ২৩:৪১আপডেট : ১২ জুলাই ২০১৯, ২৩:৪৩

নড়াইল নড়াইলের লোহাগড়ায় পদ্মা সেতু নির্মাণ নিয়ে ইউটিউবে গুজব ছড়ানোর অভিযোগে এক তরুণকে আটক করেছে যশোর র‌্যাব-৬। তার নাম শহিদুল ইসলাম সোহেল (২৫)। শুক্রবার (১২ জুলাই) লোহাগড়া থানায় সোহেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে।

লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন জানান,  সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সে উপজেলার মাকড়াইল গ্রামের খসরুজ্জামানের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৬ এর এএসপি শাহিনুর ইসলামের নেতৃত্বে সোহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

‘পদ্মা সেতু নির্মাণে লক্ষাধিক মানুষের মাথা লাগবে’ সোহেল তার দুটি ইউটিউব চ্যানেল থেকে এমন গুজব ছড়িয়েছে বলে র‌্যাব-৬ জানায়।

সোহেল যশোর শহরের শিশু হাসপাতাল এলাকায় একটি আইটি অফিসে কাজ করেন। এ ঘটনায় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি