কুমিল্লা থেকে ৩ মাস আগে যশোরে গিয়ে রেকি করে চুরি

যশোর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ১৩:৪৮আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৪:০২

গ্রেফতার হওয়া চারজন যশোর শহরের সোনার দোকানে চুরির ঘটনায় এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ উদ্ধার করা হয়েছে চুরির নগদ দেড় লাখ টাকা ও প্রায় সাড়ে তিন ভরি সোনা। চোরেদের টিম লিডার ছিলেন কুমিল্লার দেবীদ্বার থানার সুন্দর আলীর ছেলে আব্দুল। চুরির তিন মাস আগে সে যশোরে ‘প্রিয়াঙ্গন জুয়েলার্স’ রেকি করে যায়। এরপর তার দলের অন্য সদস্যরা ঘটনার তিন দিন আগে যশোরে আসে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী।

তিনি বলেন, আব্দুলকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তাকে গ্রেফতার করা হলে বাকি স্বর্ণ উদ্ধার করা সম্ভব হবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,চট্টগ্রাম, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়েছে। গত ২৭ জুন বিকালে প্রিয়াঙ্গন জুয়েলার্সে চুরি হয়। চোরেরা জুয়েলার্স থেকে প্রায় ৪৮ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। এ ঘটনায় জুয়েলার্স মালিক অমিত রায় আনন্দ অজ্ঞাতনামা আসামি করে মামলা করলে ডিবি পুলিশ তদন্ত  শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ১১ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে আব্দুর রহিম বাদশা নামে একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বাকলিয়া থেকে সোহেল, কুমিল্লার মুরাদনগর থেকে উজ্জ্বল ও রাঙামাটি থেকে সুমনকে গ্রেফতার করা হয়। এছাড়া সোহেলের বাড়ি থেকে দেড় লাখ টাকা এবং ৩ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

এএসপি বলেন, চুরির ঘটনায় মোট ৯ জন জড়িত। অপর ৫ জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। সংঘবদ্ধ এ চক্রটি দেশের বিভিন্ন স্থানে একইভাবে দিনের বেলায় চুরি করে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী