হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১১:১৭আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৫:৫২

গ্রেফতার খুলনার দাকোপ থানা পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার সাত ঘণ্টা পর এক মাদক মামলার আসামিকে আবার গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আচাভূয়া গ্রামের বাড়ি থেকে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী এ কথা জানান।

গ্রেফতার ইব্রাহিম শেখ চালনা পৌরসভার আচাভূয়া গ্রামের আফতাব শেখের ছেলে।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দাকোপের চালনা পৌরসভার বৌমার গাছতলা এলাকা থেকে মাদক মামলার আসামি ইব্রাহিম পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গত বুধবার সন্ধ্যায় ইয়াবাসহ আচাভূয়া বাজার থেকে ইব্রাহিমকে আটক করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে বাসে করে খুলনায় আদালতে নেওয়ার সময় হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যায়। তার বিরুদ্ধে গোনারী এলাকার একটি হত্যা মামলা রয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম