সাতক্ষীরায় পিলারে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ০৪:০০আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৪:১৬

সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে বিদ্যুতের পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রহমত আলী নামের আরও এক যুবক। রবিবার (১৮ আগস্ট) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা শহরের দেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের হাফি সরদারের ছেলে। আহত রহমত আলী একই গ্রামের আনারুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শহরের বাইপাস সড়ক দিয়ে সগর ও তার বন্ধু রহমত মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। দেবনগর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে বিদ্যুতের পিলারের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন সাগর ও রহমত। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক সাগরকে মৃত ঘোষণা করেন। রহমত এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতলে ময়নাতদন্তের পাঠানো হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি