পিতলের পুতুলসহ চার জিনের বাদশা গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ১৫:২০আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৯:২৩

পিতলের পুতুলসহ গ্রেফতার কথিত চার জিনের বাদশা

মাগুরা থেকে একটি পিতলের পুতুলসহ কথিত চার জিনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার শালিখা উপজেলার সীমাখালী এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে পিতলের পুতুলকে সোনার মূর্তি বলে বিক্রি করে মানুষকে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শালিখা থানায় মামলা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এ কথা জানান।

গ্রেফতার চারজন হলো, টগর মোল্লা, বাবার আলী, আরিফ ও আব্দুল গনি। তাদের বাড়ি শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, তারা মানুষকে বিপুল অর্থ সম্পদের মালিক বানানোর স্বপ্ন দেখিয়ে পিতলের পুতুলকে সোনার মূর্তি বলে বিক্রি করে মোটা অংকের পাকা হাতিয়ে নিতো। মঙ্গলবারও চক্রটি সীমাখালী এলাকায় একটি পরিবারের সঙ্গে একইভাবে প্রতারণার চেষ্টা করছিল। এসময় এক ব্যক্তি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শালিখা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পিতলের পুতুলসহ কথিত চার জিনের বাদশাকে গ্রেফতার করে। পুলিশি জ্ঞিাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম