ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে পেটানোর অভিযোগ

মাগুরা প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ১৯:২৮আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৯:২৮

মাগুরা মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের নিধিপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের খবির হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ। আহত গৃহবধূকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ওই নারীর স্বামী জানান, তাদের গ্রামের খবির হোসেন প্রায়ই তার স্ত্রীকে কুপ্রস্তাব দিত। রবিবার সন্ধ্যার পর বাড়ির লোকজন হাটে যাওয়ায় তাদের বাড়ি ফাঁকা ছিল। এই সুযোগে খবির ঘরে ঢুকে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্ত্রী চিৎকার করলে খবির তাকে মারপিট করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে খবিরের ছোট ভাই চঞ্চল হোসেন বড় ভাইকে ছাড়িয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা খুন-জখমের হুমকিও দেয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে কোনও লিখিত অভিযোগ এখনও আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।

/আইএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম