মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৯৭৫টি গাছ লাগিয়েছে জেলা আওয়ামী যুবলীগ।
সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে জেলার প্রতিটি ইউনিয়ন কমিটিসহ সংগঠনের ৪২টি ইউনিট কমিটি নিজ নিজ এলাকায় একযোগে এ গাছ লাগানোর কর্মসূচি শুরু করে।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় গাছ লাগানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জানান, ১৯৭৫টি গাছ রোপণের মধ্য দিয়ে আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করবো। এ গাছগুলো সারা বছর পরিচর্যা করতে প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, ’৭৫ এর শোককে শক্তিতে পরণিত করতে যুবলীগ কাজ করে যাচ্ছে। এ ধরনের সৃজনশীল উদ্যোগে তাদের সহায়তা করছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আলী আহম্মদ আহাদ, আশরাফ হোসেন খান, সাকিবুল হাসান তুহিন, যুবলীগ নেতা রেজউল ইসলাম, ফরিদ হোসেন, ফারুক হোসেন, মানিক মিয়া, মাজেদুল ইসলাম, রিমন হোসেন, রাকেশ হোসেন প্রমুখ।








