চিনিশিল্প বিক্রি করবো না: শিল্পমন্ত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ১৮:১৫আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৮:৩২

দর্শনা চিনিকল পরিদর্শনে শিল্পমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেছেন, ‘চিনিশিল্পকে লোকসান কাটিয়ে লাভজনক করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, সেই নির্দেশ মোতাবেক শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের দক্ষ হয়ে সবার প্রচেষ্টায় চিনিকে লাভজনক শিল্পে পরিণত করতে হবে। কী কী কারণে চিনিশিল্পে লোকসান হচ্ছে, খতিয়ে দেখতে হবে। আমাদের অনেক কিছু আছে তা কাজে লাগিয়ে দিয়ে বিশ্ববাজারে টিকে থাকতে হবে। চিনিশিল্পে অনেকের লোভ আছে, এটি সম্ভাবনাময় শিল্প। কিন্তু আমরা তা বিক্রি করবো না।’

শনিবার (৩১ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোং লিমিটেড চিনিকল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

এসময় আরও ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর শিল্প, কল-কারখানায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। শ্রমিক যাতে চাকরি না হারায়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশ থেকে যে ‘র’ সুগার আনা হতো, তার ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এর কারণ, দেশীয় চিনিকল রক্ষা করা।”

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক