খুলনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪১

খুলনা খুলনার বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে রহিমা বেগম (৬০) নামে এক নারী মারা গেছেন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের বাকিবিল্লাহর স্ত্রী তিনি। বাকিবিল্লাহও ডেঙ্গুতে আক্রান্ত। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আনন্দ মোহন সাহা জানান, রহিমা সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবারই সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। তার স্বামী বাকিবিল্লাহও ডেঙ্গুতে আক্রান্ত। স্ত্রীর মৃত্যুর পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এ নিয়ে খুলনায় এ পর্যন্ত আট জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯২১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৪ জন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম