রূপসা ও ভৈরবের দু’তীরে অবৈধ স্থাপনা ১১৫৪, শিগগিরই অভিযান

খুলনা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:০১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৫

রূপসায় উচ্ছেদ অভিযান খুলনার রূপসা ও ভৈরব নদীর দু’তীরে অবৈধ স্থাপনা রয়েছে ১১৫৪টি। এসব স্থাপনা উচ্ছেদের শিগগিরই অভিযান শুরু হবে। বিআইডব্লিউটিএ খুলনার উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান একথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রূপসা নদীর তীরের তেতুলতলা ১০ গেট এলাকায় তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। মুস্তাফিজুর রহমান বলেন,  ‘হঠাৎ করেই নতুনভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদের চেষ্টাকালে রূপসা নদীর তেতুলতলা ১০ গেট এলাকায় তিনটি স্থাপনা উচ্ছেদে জরুরি অভিযান পরিচালনা করা হয়েছে। রূপসা ও ভৈরব নদীর দু’পাড়ে গড়ে ওঠা ১১৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মূল অভিযান শিগগিরই শুরু করা হবে। খুলনায় ময়ূর নদীসহ ২৬ খাল দখল মুক্ত করণে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলার কারণে কিছুটা সময় নিতে হচ্ছে।’

রূপসা নদী তীরে উচ্ছেদ অভিযান বিআইডাব্লিউটিএ’র সূত্রে জানা গেছে, খুলনা সংলগ্ন ভৈরব ও রূপসা নদীর দু’তীরে অবৈধ দখলকারীদের উচ্ছেদের লক্ষ্যে যৌথ জরিপে দু’নদীর তীরে ১১৫৪ জন অবৈধ দখলদার চিহ্নিত করা হয়। জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনে সরকারি ও বিরোধীদলের প্রার্থীদের প্রধান ইস্যু ছিল খুলনা নগরীর জলবদ্ধতা নিরসন। উচ্চ আদালতের আদেশের পরিপেক্ষিতে বন্দর নগরীর ভৈরব ও রূপসা নদীর তীরের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে ২০১৭ সালে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র যৌথ উদ্যোগে লবণচরা, হেলাতলা, গোয়ালপাড়া, পাবলা, দৌলতপুর, রাজাপুর, টুটপাড়া ও বানিয়াখামার মৌজার জরিপ কাজ শুরু হয়। চলতি বছরের ৩০ এপ্রিল জরিপ কাজ শেষ হয়। এছাড়া অবৈধ দখলদারের তালিকায় মোট ১১৫৪ জনকে চিহ্নিত করা হয়েছে।

জরিপ কমিটির আহবায়ক জেলাপ্রশাসক কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ জানান, জরিপ কাজ সম্পন্ন হয়েছে। অবৈধ দখলদারদের তালিকাও প্রস্তুত হয়েছে। এখন উচ্ছেদ অভিযান শুরুর অপেক্ষা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী