দেয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৭

খুলনা খুলনায় দেয়াল চাপা পড়ে ইমরান হোসেন নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে মহানগরীর খালিশপুর নিউজপ্রিন্ট মিলের অভ্যন্তরে নর্থ ওয়েস্টার্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। ইমরান প্রকল্পটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বিরুল আলম বলেন, ‘ইমরান বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজে শ্রমিক ছিলেন। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি খালিশপুরের আলমডাঙ্গার মনির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ইমরান নর্থ ওয়েস্টার্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার বেলা দেড়টার দিকে কাজ করার সময় পাশের একটি দেয়াল তার ওপর উপর ধসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্ত্যবরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম