রূপসায় তরুণীকে হত্যা, আটক ১

খুলনা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৯




 খুলনার রূপসা উপজেলার দক্ষিণ নন্দনপুর গ্রামে লাকি খাতুন (৩৫) নামের এক তরুণীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাকে হত্যার পর ঘর থেকে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করা হয়েছে। পুলিশ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী ফুল মিয়াকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, খবর পেয়ে বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী ফুল মিয়াকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, কয়েকজন সন্ত্রাসী লাকি খাতুনের বাড়িতে প্রবেশ করে সুকৌশলে তাকে হত্যা করে। এ সময় খুনিরা তার ঘরে থাকা প্রায় আট ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন সিটকিনি দেওয়া গেট ভেঙে লাকির মৃতদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। এরপর খুলনা জেলা পুলিশের সার্কেল অফিসার বদিউজ্জামান ও রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, মৎস্যজীবী আনসার মোল্লার কন্যা লাকি খাতুন নিজ বাড়িতে একা থাকতেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তার ঘর থেকে বাঁচাও বাঁচাও শব্দ শোনা যায়। এরপর পাশের বাড়ির লোকজন তার স্বজনদের ডেকে নিয়ে গেট টপকে ওই বাড়িতে প্রবেশ করেন। এ সময় দুই ব্যক্তি কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় প্রাচীর টপকে পালিয়ে যায়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ