ঝিনাইদহে মানবপাচারকারী দলের এক সদস্য আটক

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৪

মানবপাচারকারী দলের সদস্য গ্রেফতার

ঝিনাইদহ থেকে আক্তার হোসেন পিকুল (৪০) নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার সকালে জেলার সদর উপজেলার আঠারো মাইল এলাকা তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম এ কথা জানান।

গ্রেফতার আক্তার হোসেন সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে মানবপাচার করে আছিল। সে এলাকার যুবকদের কম খরচে মালয়েশিয়া, লিবিয়া ও ইতালিসহ বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী, সাধুহাটি ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ১৯ যুবক বিদেশে গিয়ে ৫/৬ বছর ধরে নিখোঁজ রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম