চুয়াডাঙ্গায় স্বর্ণপাচার মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

কারাদণ্ড চুয়াডাঙ্গায় স্বর্ণপাচারের মামলায় সেলিম মিয়া (২৪) নামে এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। সেলিম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর ভোরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির টহল দল চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে সেলিমকে আটক করে। এ সময় তার পায়ে থাকা স্যান্ডেলে বিশেষভাবে লুকানো দুটি বড় ও আটটি ছোট স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন এক কেজি ৬৪৮ গ্রাম; যার বাজার মূল্য ছিল ৬৩ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির হাবিলদার শওকত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ রফিকুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর সেলিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন। এসময় জব্দ স্বর্ণ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও আদেশ দেন আদালত।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের