ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

ফেনী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৫

বেলাল হোসেন ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন (৩৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার খাজুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলাল ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন পরিষদের সদস্য। স্থানীয় ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু এই তথ্য জানান।
তিনি জানান, রাতে উপজেলার খাজুরিয়া নামক স্থানে বেলাল মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কুতুব উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী