খুলনার জনাকীর্ণ ক্লাবগুলো এখন রাতে নিস্তব্ধ

খুলনা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৯

খুলনার কয়েকটি ক্লাব ঢাকায় অভিযানের পর পুলিশের সতর্ক বার্তায় খুলনার জনাকীর্ণ ক্লাবগুলো এখন রাতে নিস্তব্ধ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টায় ক্লাবপাড়ায় এমন অবস্থা চোখে পড়ে। সতর্ক বার্তার আগে এই এলাকা গভীর রাতেও জনাকীর্ণ থাকতো। খোলা-মেলা পরিবেশে জুয়া ও মাদক কারবার চলতো বলে অভিযোগ রয়েছে।

শনিবার রাতে ক্লাবপাড়ায় গিয়ে দেখা যায়, কোথাও কোনও হৈহুল্লোড় নেই। ক্লাবগুলোর প্রধান ফটকে তালা ঝুলছে। তবে পুলিশ ও র‌্যাবের টহল ছিল চোখে পড়ার মতো।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির ইতোমধ্যেই ঘোষণা করেছেন, জুয়া ও মাদকের বিষয়ে কোনও আপস নেই। যেখানেই এ ধরনের খবর মিলবে সেখানেই অভিযান চলবে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম বাহার বুলবুল বলেন, ‘ক্লাবপাড়ায় সতর্কতা জারি করে মনিটরিং জোরদার করা হয়েছে। রাতে ক্লাবপাড়ায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।’
উল্লেখ্য, ২০১৭ সালে র‌্যাব-পুলিশের আলাদা দু’টি অভিযানে খুলনার ক্লাবে মাদক ও জুয়ার ভয়াবহ চিত্র নজরে আসে।
ক্রীড়া সংশ্লিষ্টদের দাবি এ বিষয়ে কঠোর ব্যবস্থা ও নিয়ন্ত্রণ জরুরি। তা না হলে মাদক ও জুয়া ক্লাবপাড়া থেকে সব জায়গায় ছড়িয়ে পড়বে।
আরও পড়ুন...

খুলনার ক্লাবগুলোকে পুলিশের সতর্কতা

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক