খুলনার ক্লাবগুলোকে পুলিশের সতর্কতা

খুলনা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪০

খুলনার কয়েকটি ক্লাব রাজধানীতে অভিযান শুরুর পর খুলনার ক্লাবগুলোকে সতর্ক করেছে পুলিশ। মৌখিক এ সতর্ক বার্তায় বলা হয়েছে, ক্লাবগুলোতে কোনও ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না। এখন এগুলো বন্ধ রাখতে হবে। সতর্কতা ভেঙে কোনও ক্লাব মদক ও জুয়ার আসর বসালে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে ক্লাবগুলোকে সতর্ক করে আসছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে টাউন ক্লাবে ওয়ান টেন খেলার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি।

খুলনা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, ‘খুলনার ক্লাবপাড়ায় ইতোমধ্যেই জুয়া আর মাদকের আসরসহ যেকোনও ধরনের অপকর্ম বন্ধের জন্য সংশ্লিষ্টদের ম্যাসেজ দেওয়া হয়েছে। এসব স্থানে জুয়া ও মাদকের কোনও কারবার চালাতে দেওয়া হবে না। এরপরও কেউ সেখানে এ ধরনের অপরাধ করলে বা করার চেষ্টা চালালে কঠোর হাতে দমন করা হবে।’

টাউন ক্লাবের নিপত্তারক্ষী আলী হোসেন বলেন, ‘এখানে আগে নিয়মিত ওয়ান টেন হতো। পুলিশ সতর্ক করার পর সব বন্ধ রয়েছে। তারপরও শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ এখানে এসেছিল। তবে তখন কোনও ধরনের খেলা না থাকায় পুলিশ ফিরে যায়।’

আবাহনী ক্রীড়া চক্রের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকার ঘটনার পর খুলনায় আবাহনী ক্লাবে খেলা বন্ধ রাখা হয়েছে।’

স্থানীয় একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, এখানে এখনও জুয়া চলমান রয়েছে। শনিবার রাতেও মোহামেডন স্পোর্টিং ক্লাবে হাউজি খেলা ও টাউন ক্লাবে ওয়ান টেন খেলা হয়েছে। অভিযানের খবর পেয়ে দ্রুত খেলা বন্ধ করা হয়। ফলে পুলিশ এসে কোনও কিছু পায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, মহানগরীর ক্লাবগুলোতে ক্রীড়া উন্নয়নের নামে চলে আসছে জুয়ার আসর। আছে মাদকেরও ছড়াছড়ি।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি