এক রাতের ব্যবধানে বেনাপোলে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে

বেনাপোল প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৫

ভারত থেকে রবিবার সকালে আসা পেঁয়াজ

ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেওয়ায় এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বেনাপোল স্থলবন্দরের খুচরা বাজারে বাড়তি ৪০ টাকা কেজিদরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। গতকাল (রবিবার) বিকেলে ৫০-৫৫ টাকা কেজিদরে পেঁয়াজ বিক্রি হলেও রাত না পোহাতেই তা ৯৫-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সূত্র জানায়, বন্দর দিয়ে রবিবার সকালেও (২৯ সেপ্টেম্বর) ৪টি ট্রাকে করে ৮১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। কিন্তু বিকালের দিকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয়। এরপর থেকে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশে ঢোকার জন্য রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পেঁয়াজের ট্রাকগুলো ফিরিয়ে নেওয়া হয়।

সূত্র আরও জানায়, ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেওয়া মাত্রই বাংলাদেশি আমদানিকারকরা ৫০-৫৫ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজের দাম ৯০-৯৫ টাকা চাচ্ছেন।

খুলনার পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, এক হাজার মেট্রিক টন পেয়াজের এলসি আমাদের দেওয়া রয়েছে। চলতি সপ্তাহে তা দেশে ঢোকার কথা ছিল। হঠাৎ ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে। এখন কী হয় বলা যাচ্ছে না।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, আমাদের দেশে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। তবে ভারতের পেট্রাপোল বন্দরে ট্রাক বোঝাই যে পেঁয়াজ আছে তা বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু নতুন কোনও এলসি ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান নেবে না।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের