মাগুরায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ১৪:৫৩আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৫:০৭

মাগুরা মাগুরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক যুবক মারা গেছেন। তার নাম নাজমুল মোল্যা (৩০)। মঙ্গলবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাজমুল মাগুরা সদরের বরুণাতৈল গ্রামের বাসিন্দা। তিনি শহরের পারনান্দুয়ালী এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।

নাজমুল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান হাসাপাতালে পরিচালক ডা. স্বপন কুমার কুণ্ডু।

স্থানীয় ভাঙাড়ি শ্রমিক আলম জানান, গত শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হলে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান।

মাগুরায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাজমুলসহ চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্য তিন জন হলেন- সদরের পুটিয়া গ্রামের জয়া সহা, ধরহরা চাঁদপুর গ্রমের কলেজছাত্র সুমন মোল্লা, নিরাপত্তাকর্মী জয়নাল শরীফ।

/এআর/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম