বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় খুলনায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

খুলনা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ০৬:৫৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৭:০০

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় খুলনায় ৩ ব্যবসায়ীকে জরিমানা বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে খুলনার তিন পাইকারি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নেতৃত্বে চালানো এক অভিযানে তাদের জরিমানা করা হয়।

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী জানান, বৃহস্পতিবার মহানগরীর কদমতলা স্টেশন রোডের পাইকারি বাজারে অভিযান চালানো হয়। এসময় বেশি দামে পেঁয়াজ বিক্রি করে অতিরিক্ত মুনাফা করায় ৩ ব্যবসায়ীকে মোট এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এদের মধ্যে মা বাণিজ্য ভান্ডারের মালিক মহিউদ্দিনকে ৫০ হাজার টাকা, মেসার্স সোনালী ট্রেডার্সের মালিক বাপ্পিকে ৬০ হাজার টাকা এবং তাজ ট্রেডিংয়ের মালিক আলী আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান ও দেবাশীষ বসাক। এছাড়া বাজার মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের