বেনাপোলে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বেনাপোল প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ১৪:১২আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৮:৪১

গ্রেফতার ধর্ষণ মামলার আসামি

নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংগ্রাম (২২) নামে এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রবিবার (০৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সংগ্রামকে আটক করে পুলিশ।

আটক সংগ্রাম স্থানীয় ভবারবেড় গ্রামের মনির হোসেনের ছেলে।

এ ঘটনায় নির্যাতিতার বাবা গোলাম হোসেন বাদী হয়ে তিন জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেছেন। মামলার আসামিরা হলো সংগ্রাম (২২), তার মা পারুল বেগম (৪০) ও খালাতো বোন মুক্তা বেগম (২০)।

নির্যাতনের শিকার কিশোরীর বাবা গোলাম হোসেন জানান, তার মেয়ে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে সংগ্রাম তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিতো ও বিরক্ত করতো। প্রথম অবস্থায় তার মেয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরে প্রেমে পড়ে যায়। তার মেয়েকে মাঝে মাঝে সংগ্রামের খালাতো বোনের বাড়িতে নিয়ে যেতো। সেখানে সংগ্রাম তাকে ধর্ষণ করেতো। একপর্যায়ে তার মেয়ে বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহানা করতে থাকে। বিয়েতে রাজি না হওয়ায় গত ৩ অক্টোবর মেয়ে তার পরিবারকে সবকিছু জানায়। পরে ঘটনাটি তার পরিবার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানায়। তাদের পরামর্শে শনিবার (০৫ অক্টোবর) রাত ৯টার দিকে তিন জনের নাম উল্লেখ করে বেনাপোল পোর্ট থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ধর্ষণের ঘটনায় নির্যাতিতার বাবা গোলাম হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এক নম্বর আসামি ধর্ষক সংগ্রামকে আটক করা হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের