খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি শুরু

খুলনা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ১০:১৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১০:১৭

খুলনা খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের ১০ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতি চলবে বিকাল ৬টা পর্যন্ত।

সড়ক দুর্ঘটনা সংক্রান্ত ঘটনায় দুই শ্রমিকের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মবিরতি শুরু করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। জ্বালানি তেল ব্যবসার সঙ্গে যুক্ত মালিক ও শ্রমিকদের ৪টি সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্ম রয়েছে।

এ কর্মসূচির কারণে খুলনা মহানগরীর খালিশপুরের ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম জানান, খুলনার আড়ংঘাটা থানা এলাকায় ৪ এপ্রিল একটি সড়ক দুর্ঘটনা হয়। ওই দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে ওই ঘটনায় থানায় একটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ ওই মামলার দুই জন ট্যাংকলরি শ্রমিককে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলা প্রত্যাহারের দাবিতে ট্যাংকলরি শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের