মাগুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীসহ দুইজন নিহত

মাগুরা প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ১৬:৩৫আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৭:০৩

মাগুরা

মাগুরা সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ইটখোলা বাজার এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– মাগুরা শহরের কলেজ পাড়ার আরজিনা বেগম (৪৮) এবং সদর উপজেলার ধলফা বগুড়া গ্রামের বারিক মোল্যার ছেলে পিকুল হোসেন (৫০)। আরজিনা গণফোরাম খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের স্ত্রী। পিকুল মোল্যা মিজানুর রহমানের বোনের জামাই। তারা মাগুরা থেকে শ্রীরাপুরে দাওয়াত খেতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

ওসি সিরাজুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে ইটখোলা বাজার এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে পূর্বাশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরজিনা ও পিকুলকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় আরজিনা ও পিকুল ঘটনাস্থলেই নিহত হন। বাসটিকে আটক করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম