কোটচাঁদপুরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের পিংকী

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ০১:৪৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৭:২৬

সাদিয়া আখতার পিংকী

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারি ফলে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সাদিয়া আখতার পিংকী। সোমবার (১৪ অক্টোবর) রাতে রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান বেসরকারি এ ফল ঘোষণা করেন।

পঞ্চম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কোটচাঁদপুর ও মহেশপুর উভয় উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন।

কোটচাঁদপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরিফুন্নেছা মিকি ২৪ হাজার ৪শ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৫৫২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ফারুক হোসেন রিয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাদিয়া আখতার পিংকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ময়জদ্দীন হামিদ নৌকা প্রতীকে ৫৭ হাজার ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম শাহাজাহান মহন ১৫ হাজার ৪২৪ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আজিজুর রহমান আজা টিউবয়েল প্রতীকে ২৩ হাজার ৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুল গাজী চশমা প্রতীকে ১৯ হাজার ৭৫৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা খাতুন হেনা হাঁস প্রতীকে ২৯ হাজার ৯৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শামীমা সুলতানা শিউলী ফুটবল প্রতীকে ১৪ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম