ঢাকা কলেজ ছেড়েছে আবরারের ভাই ফাইয়াজ

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ০১:২০ আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০১:২৯





একটি শিশুর সঙ্গে আবরার ফাহাদ ও বাঁয়ে ছোট ভাই আবরার ফাইয়াজ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ ঢাকা কলেজ ছেড়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছে সে। পরে সে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হবে। সন্ধ্যায় আবরারের বাবা বরকত উল্লাহ এসব তথ্য জানান।

বরকত উল্লাহ বলেন, ‘আবরার ফাইয়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। এখন সে ছাড়পত্র নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হবে। এ বিষয়ে ঢাকা কলেজ এবং ঢাকা শিক্ষা বোর্ড সম্মতি দিয়েছে। ইতোমধ্যে আমরা কুষ্টিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছি। এখন শুধু যশোর বোর্ডের অনুমতি পেলে ফাইয়াজকে ভর্তি করা হবে। আগামী শনিবার কলেজে ভর্তির জন্য যাবো।’

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির জানান, কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে আসন শূন্য। তারপরও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ ও জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেনের সুপারিশে ফাইয়াজ আসা মাত্রই ভর্তি করানো হবে। এ নিয়ে যশোর বোর্ডের চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে।

এর আগে ফাইয়াজ সাংবাদিকদের বলে, ‘ঢাকায় আর যাওয়া হবে না। মানে কলেজে আর ফেরা হবে না। ভাইয়া আমাকে ঢাকায় নিয়ে গিয়েছিলেন। তিনি আমার সম্পূর্ণ টেক কেয়ার করতেন। ভাইয়া নেই, সেখানে এখন আমি কীভাবে থাকবো।’

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফাইয়াজ ঢাকা কলেজে লেখাপড়া করবেন না এমন তথ্য সঠিক নয়। আবরার ফাইয়াজ তার শোকাহত মায়ের পাশে থাকতে কুষ্টিয়ায় যাওয়ার জন্য কলেজ থেকে ছাড়পত্র নিয়েছে। সে তার লিখিত আবেদনে বলেছে, ‘আমার ভাইয়ের অকাল মৃত্যুর শোকে অসুস্থ হয়ে যাওয়ায় আম্মুর পাশে থাকার জন্য আমার কলেজ থেকে ছাড়পত্র প্রয়োজন।’

ঢাকা কলেজের নিরাপত্তার বিষয়ে অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘ঢাকা কলেজের নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন নেই। আর সেই ধরনের কোনও পরিবেশও নেই এখানে। ফাইয়াজের ছাড়পত্র নেওয়া পারিবারিক ইমোশনের বিষয়। কলেজের নিরাপত্তার বিষয় নয়। তার সিট হোস্টেল সুপারের রুমের পাশে।’
উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হল থেকে ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে অভিযোগে পরদিন চকবাজার থানায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার ১৯ আসামিকেই গ্রেফতার করা হয়েছে।

 

 

 

/এসএমএ/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো