অনুপ্রবেশ করে মাছ ধরায় অক্টোবরে ৬৩ ভারতীয় জেলে আটক

মোংলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ২২:০১আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২২:০১

আটক বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময়ে ফের ভারতীয় জেলেদের আটকের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে একটি ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করে নৌ বাহিনীর টহল দল। এ নিয়ে এই মাসে চার দফায় ৬৩ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে ওই এলাকা থেকে।

সর্বশেষ আটক ১৪ জেলেকে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনার পর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়েরের পরে বিকালেই বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী এই তথ্য জানান।
ওসি ইকবাল জানান, এর আগে গত ১ অক্টোবর ১৫ জন, ৪ অক্টোবর ২৩ জন ও ১৪ অক্টোবর ১১ জন ভারতীয় জেলেকে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে আটক করা হয়। সর্বশেষ আজ ১৪ ভারতীয় জেলেকে আটক করা হলো।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি