খুলনায় দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা গুরুতর আহত

খুলনা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৯, ০১:৫২আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০১:৫৭

 দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সোহেল মাহমুদ (২৭)। শনিবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে মশিয়ালী এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল মাহমুদ খানজাহান আলী থানার ফারিয়ারডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ হুমায়ুন কবিরের ছেলে।

খানজাহান আলী থানা পুলিশের এসআই মনির হোসেন জানান, রাত ১০টার দিকে মশিয়ালী স্কুলমাঠে ছাত্রলীগ নেতা সোহেল বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তার ওপর হঠাৎ হামলা চালায় ও গুলি করে পালিয়ে যায়। গুলিতে সোহেলের ডান পাঁজর ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার পাঁজর থেকে গুলি বের করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের