বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনিরা জাতীয় বেঈমান: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৯, ২০:৫৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২০:৫৮

আলোচনা সভায় কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে যারা হত্যা করেছিল, জাতি তাদের ঘৃণা করে। কুখ্যাত সেসব খুনিরা আজ জাতির কাছে কলঙ্কিত ও অভিশপ্ত কিছু নাম। তারা জাতীয় বেঈমান হিসেবেই পরিচিত। সে কারণে দেশের মানুষ আর কখনও তাদের কোনও শিশুর নাম খন্দকার মোস্তাক ও মীর জাফর রাখেন না। বাঙালি এসব কলঙ্কিত মানুষদের নাম নতুন করে আর শুনতেও চায় না।’

জেল হত্যা দিবস (৩ নভেম্বর) উপলক্ষে রবিবার বিকালে যশোর শহরের মণিহার চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ এই আয়োজন করে।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলা গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আমাদের দেশকে সারাবিশ্বের রোল মডেল হিসেবে গড়তে চান। আর এটি সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। সন্ত্রাস, অস্ত্র, ক্যাসিনো, জুয়া, মাদক ব্যবসায়ীদের দিয়ে দেশ ও রাজনীতির কোনোটাই চলবে না।’

শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের