লস্কর গ্রুপের এমডি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ২১:১৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:৪৮

গ্রেফতার জুনায়েদ হোসেন লস্কর (সাদা পাঞ্জাবি গায়ে) অর্থ আত্মসাতের মামলায় লস্কর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ হোসেন লস্করকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুলনার নুরনগর এলাকা থেকে সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম। প্রিমিয়ার ব্যাংকের ১০ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকই তার নামে মামলাটি দায়ের করেছিল। দুদকের খুলনা সমন্বতি জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল এসব তথ্য জানান।

নীল কমল পাল জানান, জুনায়েদ হোসেনকে গ্রেফতারের পর দুদক জেলা কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ২০০৪ সালের ২৭ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জুনায়েদ হোসেন লস্করের মালিকানাধীন লস্কর ট্রেডার্সের নামে প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ টাকা ঋণ নেওয়া হয়। ২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত ওই ঋণ সুদে-আসলে ১০ কোটি ২৪ লাখ টাকায় দাঁড়ায়। এই পুরো টাকাই তিনি পরিশোধ না করে আত্মসাৎ করেছেন। এ বিষয়ে মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৯ আগস্ট জুনায়েদ হোসেনের নামে মামলা দায়ের করেন দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন।

জানা গেছে, জুনায়েদ হোসেন সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকার মৃত শাহাদাত হোসেন লস্করের ছেলে। লস্কর গ্রুপের এসপি গোল্ডেন লাইন নামে পরিবহন ব্যবসা রয়েছে। জুনায়েদ বায়রন পেট্রোম্যাক্স ও বসুন্ধরা এলপি গ্যাসের সাতক্ষীরা জেলার পরিবেশক।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে