সুন্দরবনে বুলবুলের অগ্রভাগের আঘাত, দুবলায় ঝাপটা শুরু

খুলনা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ২৩:৩০আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২৩:৩১

খুলনা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সুন্দরবনের ভারতের প্রাসেরগঞ্জে আঘাত করে রাত ৯টার দিকে। অগ্রভাগ আছড়ে পড়ে সুন্দরবনের বাংলাদেশ অংশের দুবলাসহ আশপাশ এলাকায়। বুলবুলের অগ্রবর্তী অংশের প্রভাব পড়ে সুন্দরবনের বঙ্গবন্ধু আইল্যান্ড, হিরণ পয়েন্ট, দুবলারচর, মেহের আলীর চর, অফিস কিল্টা, মাঝের চর, আলোর কোল, মরণের চরসহ আশপাশ এলাকায়। এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন কয়রা এলাকায়ও বৃষ্টিসহ দমকা হাওয়া শুরু হয়েছে।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রবল গতিসম্পন্ন ঘূর্ণিঝড় বুলবুল উত্তর দিকে অগ্রসর হয়ে হয়ে কিছুটা দুর্বল হয়ে রাত ৯টা নাগাদ খুলনার সুন্দরবনের কাছ দিয়ে উপকূল অতিক্রম শুরু করে। যা আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে মধ্যরাত নাগাদ সুন্দরবনের কাছ দিয়ে খুলনার উপকূল অতিক্রম করতে পারে।’

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষক টিম যশোরের প্রধান গবেষক পারভেজ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুলবুলের অগ্রভাগ সুন্দরবনের ভারতের অংশে আঘাত করে রাত ৯টার দিকে। আর বুলবুলের কেন্দ্রের ৭৪ কিলোমিটরের মধ্যে এর গতিবেগ ১২০ থেকে ১৪০ কিলোমিটার রয়েছে। এর প্রভাবে বুলবুলের ঝাপটাও সুন্দরবনের বাংলাদেশ অংশের দুবলা, হিরনপয়েন্টসহ আশপাশ এলাকায় পড়তে শুরু করে। যা এখন ধীরে-ধীরে সুন্দরবন ধরেই বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে প্রবেশ করবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী