যশোরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ১৮:৩০আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৮:৪৬

আদালত

যশোরে কিশোরীকে ধর্ষণের দায়ে আব্দুল কুদ্দুস নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মাহমুদা খাতুন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এম ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

কুদ্দুস যশোরের মণিরামপুর উপজেলার কাজীরগ্রামের আকবর গাজীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ৭ জুলাই দুপুর আড়াইটার দিকে এক কিশোরীকে ধর্ষণ করে কুদ্দুস। পরদিন ওই কিশোরী মণিরামপুর থানায় মামলা করেন। ওই বছরের ২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মান্নান আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক মাহমুদা খাতুন ওই রায় দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী