ভারতে তথ্য পাচারের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

যশোর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৯, ১১:২৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১১:৪৩

 

ভারতে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার পুলিশ সদস্য দেবপ্রসাদ সাহা

দেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে দেবপ্রসাদ সাহা নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ১৭ ডিসেম্বর সকালে যশোরের বেনাপোল বন্দর থানা-পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

এর আগে গত ১৫ ডিসেম্বর বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।
দেব প্রসাদ সাহা খুলনার তেরখাদা উপজেলা সদরের সুরেন্দ্রনাথ সাহার ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ১৭ ডিসেম্বর দেবপ্রসাদ সাহাকে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।  বিচারক সাইফুদ্দিন হুসাইন  বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দেব প্রসাদ সাহা ঢাকার উত্তরা ১ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নে কনস্টেবল হিসেবে কর্মরত।  তিনি ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বেনাপোল অভিবাসন বিভাগে কর্মরত ছিলেন।  সেখানে কর্মরত থাকা অবস্থায় তিনি যখন-তখন নোম্যান্সল্যান্ড অতিক্রম করে ভারতে যাওয়া আসা করতেন।  বেনাপোলে দায়িত্ব পালনকালে বিশেষ বাহিনীর দুই সদস্যের সঙ্গে তার সম্পর্ক হয়।  ওই দুই জন মাঝেমধ্যেই বেনাপোলে গিয়ে ভারতের এস চক্রবর্তী ও পিন্টু নামে দুই পুলিশের কাছে বাংলাদেশের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন।
২০১৮ সালের শেষের দিকে দেব প্রসাদ সাহা বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত একটি পেনড্রাইভ নোম্যান্সল্যান্ড অতিক্রম করে ভারতে পাচার করেন। এর ১৫ দিন পর তিনি বিশেষ বাহিনীর এক সদস্যের কাছ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত পেনড্রাইভ ভারতের এস চক্রবর্তী ও পিন্টুর কাছে হস্তান্তর করেন।  গত ২৫ অক্টোবর ঢাকার কমলাপুরের একটি হোটেল থেকে ডিজিএফআই ও র‌্যাবের হাতে  শাহানেওয়াজ শাহিন নামে এক সৈনিক আটক হন। এ সময় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়। তিনি বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভারতের পাচার করেছেন। এঘটনায় পুলিশ হেড কোয়ার্টারস তদন্ত কমিটি গঠন করে বিষয়টি অনুসন্ধানে নামে। তদন্তে মোবাইল ফোনের কল লিস্ট পরিক্ষা করা হয়। সেখানে ভারতের পুলিশ সুপার আবদুল্লাহ আরেফের সঙ্গে তার কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে এবং ওই ওডিও সিডির মাধ্যমেই  বাংলাদেশের তথ্য পাচারের বিষয়টি উঠে আসে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে দেব প্রসাদ সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।  তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।  রিমান্ড আবেদন মঞ্জুরের পর তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।




/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি