লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৯, ১৩:০৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৩:২৫

লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদ

নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে লোহাগড়ার লক্ষ্মীপাশা বটতলা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাশেদ লোহাগড়ার খলিশাখালী গ্রামের গোলাম রসুলের ছেলে।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, প্রতিপক্ষের লোকজন ২০১৬ সালের ১৬ আগস্ট লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামের নূর ইসলাম মৃধাকে (৫০) কুপিয়ে হত্যা করে। ছাত্রলীগ নেতা রাশেদ এ হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। 

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে ঠাকুর এবং মৃধা বংশের লোকজনের মধ্যে বিরোধের জের ধরে মল্লিকপুর ইউনিয়ন কৃষকলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নূর ইসলাম মৃধাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ২০১৬ সালের ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে পারমল্লিকপুর গ্রামে নূর ইসলামের বাড়িতে অতর্কিতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নূর ইসলামের দুই মেয়ে শাহিনা (২২), লিমা (২০), ভাতিজা ইকবাল মৃধা (৩৪), প্রতিবেশী জামিলা, শাহীন, পান্নু, সানোয়ার, লিয়াকত, জলিল ও সুজনসহ ১০ জনকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই সময় ১০ রাউন্ড সটগানের গুলি ছোঁড়ে এবং চারজনকে আটক করে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী