রাতে সন্তানদের নিয়ে ঘুম, সকালে পুকুরে প্রবাসীর স্ত্রীর লাশ

মেহেরপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৯, ২১:২৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

মেহেরপুর মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রাম থেকে প্রবাসীর স্ত্রী আফরোজা খাতুনের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহের সন্ধান পান স্বজনরা। তাকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারনা স্বজনদের।
আফরোজা খাতুন মহিষাখোলা গ্রামের হাউস আলীর মেয়ে। গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের শিপন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। শিপন বিদেশে থাকায় দুই ছেলেকে নিয়ে তার বাবার বাড়িতে থাকতেন আফরোজা।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজ ঘরে দুই ছেলেকে নিয়ে ঘুমান আফরোজা। তবে সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন তার সন্ধান পাচ্ছিলেন না। খোঁজার একপর্যায়ে বাড়ির পাশের একটি তুলা ক্ষেতে আফরোজার ব্যবহৃত ওড়না ও স্যান্ডেলের সন্ধান পাওয়া যায়। পরে প্রতিবেশী আজাদ বক্সের পুকুরে আফরোজার মরদেহ খুঁজে পায় স্বজনরা। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত সত্য জানা যাবে। এ ঘটনার পেছনের রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পুলিশ।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি