উন্নয়ন গতিশীল হলেও অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে: বাদশা

যশোর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:০৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৪২

উন্নয়ন গতিশীল হলেও অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে: বাদশা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘উন্নয়ন গতিশীল হলেও দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে। দেশ থেকে বহু টাকা পাচার হয়েছে। আর্থিক দুর্নীতি বেড়েছে। এক শ্রেণির মানুষ ক্ষমতাকে ব্যবহার করে এই অপকর্ম করছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের হাত দুর্বল হয়ে গেছে।’

যশোরে খুলনা বিভাগীয় জনসভা উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ২৮ ডিসেম্বর, শনিবার বিকালে যশোর টাউনহল ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হবে।

ফজলে হোসেন বাদশা বলেন, ‘পার্টির ১০ম কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বিভাগে এই বিভাগীয় সমাবেশ। যশোর থেকেই সেই কর্মসূচি শুরু হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে সমাবেশ শেষে ঢাকায় হবে।’

দলের ভাঙন বিষয়ে বাদশা বলেন, ‘পার্টির কয়েকজন নেতা বেরিয়ে গেছেন মাত্র, পার্টি ভাঙেনি। সারাদেশেও এর কোনও প্রভাব পড়েনি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, মোস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, জেলা কমিটির সদস্য অনুপ কুমার পিন্টুসহ অনেকে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে