পুলিশি বাধায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ১৫:৩৫আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৬:১৬

পুলিশি বাধায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পণ্ড ঝিনাইদহে পুলিশের বাধায় জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পণ্ড হয়ে গেছে। বুধবার (১ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, শহরের কলাবাগান এলাকা থেকে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করার প্রস্তুতি নেয় দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের র‌্যালিতে বাধা দেয়। সেখান থেকে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদের বাসভবনে নেতাকর্মীরা জড়ো হলে সেখানেও ধাওয়া করে পুলিশ। বাসভবনে ঢুকে বেশ কয়েকজন নেতাকর্মীকে লাঠিপেটা ও কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ছাত্রদলের নেতাদের।
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ বলেন, ‘জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিল। কিন্তু এই কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এছাড়া চেয়ার ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করেছে তারা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, পুলিশ ছাত্রদলের সমাবেশ পণ্ড করেনি। তাদের ঘরোয়া প্রোগ্রাম করার কথা ছিল। কিন্তু তারা বাইরে বের হয়ে র‌্যালি করার প্রস্তুতি নিলে পুলিশ সেখানে পৌঁছায়। এসময় তারা পুলিশকে দেখে দৌড়ে পালানো শুরু করে।
চেয়ার ভাঙচুরের বিষয়ে ওসি জানান, পুলিশ কোনও চেয়ার ভাঙচুর করেনি। দৌড়াদৌড়ির সময় কয়েকটি চেয়ার ভেঙে যায় বলে তিনি দাবি করেন।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী