বৃষ্টির কারণে ঝিনাইদহে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২০, ১৫:৫৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৬:৪৬

পেঁয়াজ

কয়েক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ঝিনাইদহে পেঁয়াজের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। রবিবার (৫ জানুয়ারি) কালীগঞ্জের নতুন বাজার, পুরাতন বাজার, সদর উপজেলার হাটখোলা ও শৈলকুপা উপজেলার ভাইট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুড়িকাটি জাতের পেঁয়াজ প্রকার ভেদে কেজি প্রতি পাইকারি ১২০ থেকে ১৪০ টাকা ও খুচরা ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৭০ থেকে ৮০ টাকা দরে।

কালীগঞ্জ শহরের বাসিন্দা শিক্ষক মিজানুর রহমান জানান, গত সপ্তাহে যে পেঁয়াজ ৭০ টাকা দরে কিনেছি সেই পেঁয়াজ আজ ১৪০ টাকা দরে কিনতে হচ্ছে। হঠাৎ করে দেখছি পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে।

একই কথা বলেন বাজার করতে আসা পাইকপাড়া গ্রামের হাসান জাকিরও।

শহরের হাটখোলায় পেঁয়াজ কিনতে আসা আদর্শপাড়া এলাকার রাশেদুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে ২ কেজি পেঁয়াজ কিনেছিলাম ৭০ টাকা কেজি দরে। আজ একই পেঁয়াজ ১৪০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।’

বশির উদ্দিন নামে আরেক ক্রেতা জানান, গত বুধবারের পর থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।

কালীগঞ্জের পাইকারি ব্যবসায়ী  ও কাঁচা-পাঁকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, বৃষ্টির কারণে কৃষকরা মাঠ থেকে পেঁয়াজ তুলছেন না। এ কারণে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে পেঁয়াজের দাম আবার কমে আসবে বলে আশা করছি।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস জানান, এ বছর জেলার ৬টি উপজেলায় ৯ হাজার ২০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৫০ ভাগ জমিতে চারা রোপণ শেষ হয়েছে। বৃষ্টির কারণে পেঁয়াজ উঠতে আরও অন্তত আড়াই থেকে ৩ মাস সময় লাগবে। এ কারণে দাম বেড়েছে।

তিনি আরও জানান, বর্তমানে মুড়িকাটি জাতের পেঁয়াজ বাজারে পাওয়া যাচ্ছে। জেলায় ৯শ হেক্টর জমিতে মুড়িকাটি জাতের পেঁয়াজ চাষ হয়েছিল। যা বর্তমানে শেষের পথে। নতুন জাতের পেঁয়াজ না উঠলে বাজারদর একই থাকতে পারে বলে তিনি মনে করছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী