জিয়া বাংলাদেশকে পাকিস্তান বানাতে কার্পণ্য করেননি: মতিয়া চৌধুরী

ঝিনাইদহ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ২১:৩০আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:৪৫

মতিয়া চৌধুরী

‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সংবিধান শেষ করে পাকিস্তানের এজেন্ট হিসেবে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান। তিনি বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে কার্পণ্য করেনি’— বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মতিয়া চৌধুরী আরও বলেন, অনেক চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে হিমালয়ের চুড়ায় পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন বাংলাদেশ ততদিন শুধু উন্নয়নের মহাসড়কে চলবে।

বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী, শামসুন নাহার চাঁপা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান