পাটকল শ্রমিকের পায়ুপথে হাওয়া দিয়ে নির্যাতন

খুলনা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ১৯:০৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২০:৪২

খুলনা খুলনার দিঘলিয়ায় আশরাফুল আলী (২২) নামে এক পাটকল শ্রমিকের পায়ুপথে ময়লা পরিষ্কার করার মেশিন দিয়ে হাওয়া দিয়ে নির্যাতন করেছে সহকর্মীরা। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে দিঘলিয়ার সাগর জুট মিলে এ ঘটনা ঘটে। আশরাফুল ওই জুট মিলের শ্রমিক ও স্থানীয় সেনহাটি এলাকার রবিউল ইসলামের ছেলে।
আহতের চাচা মাসুদ শেখ জানান, কাজ শেষে মিলের মধ্যে ঘুমিয়েছিলেন আশরাফুল। এ সময় মিলের শ্রমিক নাজমুলসহ কয়েকজন তার হাত-পা চেপে ধরে পাটকলের ময়লা পরিষ্কার করার মেশিনের নল মলদ্বারে ঢুকিয়ে হাওয়া দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আশরাফুল। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনার দিঘলিয়া থানার এসআই জুলিয়ার বলেন, ‘পাটকল শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে হাসপাতালে তার অপারেশন করা হয়েছে। সে এখন হাসপাতালে নিবির পর্যবেক্ষণে রয়েছে। বৃহস্পতিবার রাত ৭টা পর্যন্ত এ ঘটনায় এখনও থানায় কোনও মামলা হয়নি। তবে, পুলিশ এ ঘটনাটি সার্বিকভাবে মনিটরিং করছে।’
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার (ইএমও) নাম না প্রকাশের শর্তে জানান, ভোরে ওই রোগীকে আশঙ্কাজনক অবস্থায় এখানে ভর্তি করা হয়। পরে এখানে তার অপরারেশন করা হয়েছে। নিবির পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট খুলনার টুটপাড়া এলাকায় রাকিব নামে এক শিশুকে পায়ুপথে হাওয়া দিলে তার মৃত্যু হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে