ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, ২১:০০আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২১:২২



ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বেলা দেড়টার দিকে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপের কর্মীদের সঙ্গে পদবঞ্চিত নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।

শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্যাম্পাসে আমাদের কর্মসূচি ছিল। এসময় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ প্রায় ১০ জন নেতাকর্মী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিদ্রোহী গ্রুপের নেতা মিজানুর রহমান লালন বলেন, ‘সংঘর্ষের সময় আমি এবং আরাফাত ঘটনাস্থলে ছিলাম না। আমাদের বিরুদ্ধে হামলার অভিযোগ ভিত্তিহীন। সংঘর্ষের আশঙ্কার কথা আমরা গতকালই বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসনকে অবহিত করেছিলাম।’

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বলেন, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তিনটি ককটেল বিষ্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

সংঘর্ষের বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান বলেন, ‘যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আমরা কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী, র‌্যাব ও গোয়েন্দা বাহিনী মাঠে রয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি