চুয়াডাঙ্গায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ২৩:১১আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২৩:৩০

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে শীর্ষ সন্ত্রাসী সাঈদ মালিতা ওরফে টাইগার সাঈদকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার তিওরবিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাঈদ মালিতা ওই এলাকার আলাউদ্দিন মালিতার ছেলে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাঈদের বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ দল। এসময় তাকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন,তিন রাউন্ড গুলি, একটি চাপাতি, উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাঈদ মালিতা চাঁদাবাজি, অপহরণ, হত্যা, গুম এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শুধুমাত্র আলমডাঙ্গা থানায় তার বিরুদ্ধে ৪টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম