‘মাদকের টাকা’ না পেয়ে স্ত্রীকে খুন

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ১৩:২৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৭:৫৪

কুষ্টিয়া কুষ্টিয়ায় মাদকের টাকা না পেয়ে স্ত্রী শাহানারা খাতুনকে (২৪) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী আওয়ালের বিরুদ্ধে। এ সময় তার মাকেও কুপিয়ে জখম করা হয়। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ আওয়ালকে আটক করেছে। সে স্থানীয় হরিনারায়ণ এলাকার করিম বিশ্বাসের ছেলে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, আওয়াল মাদকের টাকার জন্য উচ্ছৃঙ্খল আচরণ করে আসছিল। সকালের দিকে মাদকের টাকার জন্য বাবা-মা ও স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে সে। একপর্যায়ে আওয়াল ঘর থেকে ধারালো হাসুয়া এনে স্ত্রী ও মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে স্ত্রী শাহানারা ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার মাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। মাদকের টাকার জন্যই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম