পাটকল শ্রমিকরা পেলেন মজুরি কমিশনের পে স্লিপের টাকা

খুলনা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ২৩:১১আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২৩:১১

পাটকল শ্রমিকরা পেলেন মজুরি কমিশনের পে স্লিপের টাকা রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা মজুরি কমিশনের পে স্লিপের টাকা হাতে পেয়েছেন। টাকা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন তারা। আগামীতে মিলের উৎপাদন বাড়াতে এবং পাটকলকে লাভজনক করতে আরও উজ্জীবিত হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন শ্রমিকরা।
খুলনা যশোর অঞ্চলের ৮টি সহ দেশের ২৫ রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের দুই সপ্তাহের মজুরির কমিশনের পে স্লিপের টাকা বৃহস্পতিবার প্রদান করেছে নিজ নিজ মিল কর্তৃপক্ষ। অপরদিকে মালিকানা জটিলতায় আলিম জুট মিলের মজুরি কমিশনের মুজরির টাকা হাতে পাননি। মালিকানা জটিলতায় ঝুলে আছে আলিম জুট মিলের শ্রমিকদের মজুরি কমিশনের অর্থসহ মুজরির টাকা। সাবেক মালিক উচ্চ আদালতে রিট করায় তাদের কোনও মজুরি দেওয়া হয়নি। এ নিয়ে আলিম জুট মিলের শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
খালিশপুর জুট মিলের সিবিএ সভাপতি দ্বীন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ জানান, মিলের মজুরি কমিশনে টাকা হাতে পেয়ে খালিশপুর জুট মিলের শ্রমিকরা সবচেয়ে বেশি খুশি। তারা এক হাজার ৭০০ টাকা থেকে এখন ৩ হাজার ৪৫০ টাকা মজুরি পেয়েছেন।
ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান খান মো. কামরুল ইসলাম জানান, শ্রমিকদের মজুরি কমিশনের পে স্লিপের টাকা দিতে পেরে তারাও বড় ধরনের দায় মুক্ত হয়েছেন।
টাকা পেয়ে বৃহস্পতিবার বিকালে ক্রিসেন্ট জুট মিলের সিবিএ এক গেট সভার অয়োজন করে। গেট সভায় সভাপতিত্ব করেন সিবিএর সভাপতি দ্বিন ইসলাম। বক্তৃতা করেন সিবিএর সাধারণ সম্পাদক মাওলানা হেমায়েত উদ্দীন আজাদী, সহসভাপতি ইউনুস আলী হাওলাদার, আকরাম হোসেনসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের