এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের চক্রান্তের অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২০, ২০:২৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ২০:৪৪

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের চক্রান্তের অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রান্তের অভিযোগে বিল্লাল হোসেন তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বিল্লাল হোসেন তালুকদার চালতেতলা বাগানবাড়ির মো. গিয়াসউদ্দিনের ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ জানান, চালতেতলা বাগান বাড়ি এলাকায় আসন্ন এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য বিল্লালকে আটক করা হয়। অর্থের বিনিময়ে ফেইসবুক আইডি ব্যবহার করে সে প্রশ্নপত্র ফাঁস করার চক্রান্ত করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা চালতেতলা বাগানবাড়ি এলাকার সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যা নিকেতন স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

তিনি জানান, তাকে জিজ্ঞাবাসাদের মাধ্যমে ফেসবুক আইডি থেকে ফাঁসকৃত বিভিন্ন প্রশ্ন সংক্রান্ত মেসেজ পাওয়া গেছে। তার স্বীকারোক্তিতে এই অপরাধ কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত সিম, পেনড্রাইভসহ কিছু ডিভাইস উদ্ধার করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের