ধর্ষণের পর গর্ভপাতের চেষ্টা, অসুস্থ স্কুলছাত্রী হাসপাতালে

বাগেরহাট প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:০০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬

ধর্ষণের পর গর্ভপাতের চেষ্টা, অসুস্থ স্কুলছাত্রী হাসপাতালে বাগেরহাটের চিতলমারী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত চেষ্টার অভিযোগ উঠেছে। অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ ওই ছাত্রীকে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এঘটনায় জড়িতকে আটকে পুলিশ অভিযানে নেমেছে।

ছাত্রীর দিনমজুর বাবা অভিযোগ করেন, প্রায় ছয় মাস আগে শিবপুর ইউনিয়নের  তাদের প্রতিবেশী সাধন সরকার তার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। মেয়ে বিষয়টি গোপন রাখে। সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও তারা তা বুঝতে পারেননি। গত রবিবার সাধন সরকার, বিপুল বিশ্বাসসহ কয়েকজন তার মেয়েকে নিয়ে গোপালগঞ্জ যায়। সেখান থেকে ফেরার পর মেয়ে অসুস্থ হয়ে পড়ে। কারণ জানতে চাইলে মেয়ে মা-বাবার কাছে ঘটনা খুলে বলে। মেয়ের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় বুধবার তাকে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়।

সাধন সরকার চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের বড়বাক গ্রামের রবীন সরকারের ছেলে। বিবাহিত সাধন সরকারের এক মেয়ে আছে। পেশায় সে নির্মাণ শ্রমিক।

চিতলমারী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জিয়াউল আদনান রুমেল জানান, ওই ছাত্রীকে গর্ভপাত করানোর আলামত পাওয়া গেছে। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার চিকিৎসা চলছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এঘটনা জানামাত্রই অভিযুক্তকে আটক করতে পুলিশ অভিযানে নেমেছে। ছাত্রীটি হাসপাতালে ভর্তি আছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের