প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্র-গুলিসহ দুই চরমপন্থী আটক

যশোর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৭

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্র-গুলিসহ দুই চরমপন্থী আটক প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্র-গুলিসহ দুই চরমপন্থী আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আরেক চরমপন্থীর বাড়িতে অস্ত্র-গুলি রেখে ফাঁসাতে গিয়ে তারা নিজেরাই পুলিশের হাতে ধরা পড়ে।

রবিবার (৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে অভয়নগর উপজেলার আন্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কুমারেশ মল্লিক (২৮) ও হীরামন শিকদার (৩৬)।

দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হয়। এসময় পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য কুমারেশ মল্লিক ও হীরামনকে আটক করা হয়েছে। তাদের নেতা দিপংকরের নির্দেশে তারা দলের আরেক সদস্য আদিত্য রায়কে ফাঁসাতে চেয়েছিল। তবে আদিত্য বিষয়টি টের পেয়ে আগেই পুলিশেকে খবর জানিয়ে পালিয়ে যায়। তাকেও আটকের চেষ্টা চলছে।

আটক কুমারেশ অভয়নগর উপজেলার আন্দা গ্রামের সমীর মল্লিকের ছেলে এবং হীরামন একই এলাকার জগদিশ শিকদারের ছেলে। এই ঘটনায় দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান